চিলিতে আঘাত হেনেছে আরেকটি মাঝারি ভূমিকম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিলিতে গতকাল বুধবার রাতে আরেকটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ। সান্টিয়াগোসহ চিলির বিভিন্ন শহরে এই ভূমিকম্প অনুভূত হয়।ভূমিকম্পের পরে চিলিতে সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। দেশটির প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলগুলোতে খাবার ও জ্বালানি সংকটের কথা অস্বীকার করেছেন। কনসেপসিয়নসহ দেশটির ভূমিকম্প-বিধ্বস্ত অন্যান্য অঞ্চলে ১৪ হাজারেরও বেশি সেনা মোতায়েন করা হয়েছে। ভূমিকম্পে দুর্গতদের আশ্বস্ত করে মিশেল বলেন, সেখানে খাদ্য ও পানির কোনো সংকট নেই।