চিলিতে আবারও ভূমিকম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাতিন আমেরিকার দেশ চিলিতে আবারও এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। গতকাল সোমবার রাতে কনসেপসিওন শহর থেকে ৪৫ মাইল উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে।প্রশান্ত মহাসাগরের ৩৪ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উত্পত্তি। গত ২৭ ফেব্রুয়ারি চিলিতে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পরপরই সুনামির সতর্কতা জারি করা হয়। ওই ভূমিকম্পে প্রায় ৫০০ লোক নিহত হয়। পাশাপাশি ভবন, বাড়ি ও কলকারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল আনুমানিক ৩০ হাজার কোটি ডলারের।