চিলির উপকূলে সর্ববৃহত্ ভাইরাসের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সর্ববৃহত্ ভাইরাসের দেখা মিলেছে। নাম দেওয়া হয়েছে মেগাভাইরাস সিলেনসিস। এটি সাধারণ ভাইরাসের চেয়ে ১০ থেকে ২০ গুণ বড়। চিলির সমুদ্র উপকূলে সমুদ্রের পানিতে ভাইরাসটির দেখা মেলে।এর আগে সর্ববৃহত্ ভাইরাস হিসেবে পরিচিত ছিল ১৯৯২ সালে যুক্তরাজ্যের আবিষ্কৃত মিনিভাইরাস। বিজ্ঞানীরা পিএনএএস সাময়িকীকে বলেন, মেগাভাইরাস সম্ভবত সমুদ্রে মুক্তভাবে ঘুরে বেড়ানো এককোষী প্রাণী অ্যামিবাকে আক্রমণ করে।বিবিসিকে ফ্রান্সের এইক্স-মারসিলি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিন-মাইকেল ক্লাভেরি বলেন, ‘ভাইরাসটি বেশ কিছু ব্যাকটেরিয়ার চেয়ে বড়। এটি দেখতে কোনো সূক্ষ্ম অনুবীক্ষণযন্ত্র প্রয়োজন হবে না। সাধারণ অনুবীক্ষণযন্ত্রেই এটা দেখা যায়।’