চিলির খনিশ্রমিকদের উদ্ধারকাজ বুধবার শুরু হতে পারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিলির আটকে পড়া খনিশ্রমিকদের উদ্ধারের কাজ আগামী বুধবার থেকে শুরু পারে বলে জানিয়েছেন দেশটির খনিজমন্ত্রী লরেন্স গলবর্ন। খনিশ্রমিকদের আটকে থাকা এলাকায় প্রকৌশলীদের সুড়ঙ্গ খননের কাজ শেষ হওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।মন্ত্রী জানান, খনিকূপের ওপরের দিকে স্টিলের আচ্ছাদন প্রয়োজন। এ কাজটি করতে এক থেকে দেড় দিন সময় লাগতে পারে।প্রসঙ্গত, গত ৫ আগস্ট দুর্ঘটনাবশত চিলির সান জোস খনির একটি অংশ ধসে পড়ে। এতে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭০০ মিটার গভীরে ৩৩ জন শ্রমিক আটকা পড়েন। তাঁদের মধ্যে ৩২ জন চিলি ও একজন বলিভিয়ার নাগরিক।বিবিসি