চিলির শিক্ষার্থী ক্যামিলাই বর্ষসেরা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের পাঠক জরিপে বর্ষসেরা ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছেন চিলির ছাত্র আন্দোলনের নেত্রী ক্যামিলা ভ্যালেজো। গার্ডিয়ানের পাঠকদের মধ্যে পরিচালিত জরিপে ৭৮ শতাংশ ভোট পেয়ে এ স্থান দখল করে নেন ক্যামিলা। এ ছাড়া ‘আরব বসন্তে’র নায়ক তিউনিসিয়ার সবজি বিক্রেতা মোহাম্মদ বাইজিজি এবং জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মেরকেলকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসেন চিলির এ শিক্ষার্থী।

শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবি জানিয়ে গত মে মাসে চিলির সরকারের বিরুদ্ধে ব্যাপক গণ-আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। ওই আন্দোলনে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষাব্যবস্থা প্রণয়নের জন্য সরকারের কাছে দাবি জানায়। এর ফলে শিক্ষার্থীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের দমন-পীড়ন সত্ত্বেও ওই গণ-আন্দোলনে নেতৃত্ব দিয়ে বিশ্বে আলোচনায় উঠে আসেন ক্যামিলা ভ্যালেজো।এ ব্যাপারে ক্যামিলা বলেন, গার্ডিয়ানের এই স্বীকৃতি ফলে চিলির শিক্ষার্থীদের করা গণ-আন্দোলন সমগ্র বিশ্বে বৈধতা পেল। ফলে বিশ্বের অন্যান্য দেশের সরকারও শিক্ষার্থীদের দাবির প্রতি সচেতন হবে বলে মনে করেন ক্যামিলা। তিনি আরও বলেন, ‘এই স্বীকৃতি শুধু আমাকেই সম্মানিত করেনি, একই সঙ্গে চিলির শিক্ষার্থীদের গণ-আন্দোলনকেও সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে।’ রয়টার্স।