চিহ্নিত যুদ্ধাপরাধীরা এ বছরই বিচারের মুখোমুখি হবে: আইন প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী চিহ্নিত অপরাধীদের চলতি বছরেই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। ইতিমধ্যে তাদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের বিচার ধারাবাহিক প্রক্রিয়ায় চলতে থাকবে। আজ শনিবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শেখ রাসেল মেমোরিয়াল একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধীদের বিচার হাতছাড়া করেছি। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে এই অপরাধীদের বিচারের বিষয়টি যুক্ত ছিল। ফলে আশা করছি, দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার হবে।’