চিড়িয়াখানায় এবার চিতার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ১৫ দিনের ব্যবধানে ঢাকা চিড়িয়াখানার আরেকটি প্রাণীর মৃত্যু হয়েছে। এবার মারা গেছে জদু নামের একটি চিতা। গত বুধবার মধ্যরাতে চিতাটি মারা যায়। জদুর বয়স হয়েছিল ১৬ বছর ছয় মাস।কর্তৃপক্ষ বলছে, বয়স বেশি হওয়ায় চিতাটির যকৃতে (লিভার) পানি জমে ছিল। এ কারণেই তার মৃত্যু হয়েছে।প্রসঙ্গত, গত ২২ জুলাই চিড়িয়াখানার বয়োবৃদ্ধ হাতি ‘পবনতারা’র মৃত্যু হয়। সেই রেশ কাটতে না কাটতেই বয়োবৃদ্ধ চিতা ‘জদু’ মারা গেল। জদুর মৃত্যুর ফলে চিড়িয়াখানায় এখন আর তিনটি চিতা অবশিষ্ট রইল। সাধারণত চিতা চিড়িয়াখানায় ১৩-১৪ বছর বাঁচে।