চীন-শ্রীলঙ্কা মহাকাশ চুক্তিতে উদ্বিগ্ন ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ খাতগুলোতে যে হারে চীনা আধিপত্য তৈরি হচ্ছে, তাতে ভারত নিজের নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। প্রতিবেশী দেশে ভারতের স্বার্থ রক্ষায় সম্ভাব্য করণীয় কী হবে, তা নির্ধারণ করতে শুরু করেছে ভারত। ‘দ্য হিন্দু’-এর খবরে আজ বৃহস্পতিবার বলা হয়, করণীয় স্থির করতে ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় আগামী সপ্তাহে এক পরামর্শ সভা আহ্বান করেছে। সম্প্রতি চীনের সহযোগিতা নিয়ে শ্রীলঙ্কা মহাকাশ গবেষণা শুরু করেছে—এমন খবর প্রকাশিত হলে ভারত তার স্বার্থ ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। একটি শ্রীলঙ্কান প্রতিষ্ঠান ২০১৫ সালে চীনের সহযোগিতায় মহাকাশে একটি যোগাযোগ উপগ্রহ স্থাপন করতে চলেছে। ২০১২ সালের মাঝামাঝি সময়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা শুরু করেছিল। শ্রীলঙ্কার মহাকাশ কার্যক্রমের কারণে ভারতের নিরাপত্তা কতটুকু ক্ষুণ্ন হতে পারে, তা যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য ভারতের মহাকাশ অধিদপ্তরকে নির্দেশও দিয়েছিল এনএসএ।চীনের রাষ্ট্রায়ত্ত গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি করপোরেশনের সহযোগিতায় ৩২ কোটি ডলার ব্যয়ে মহাকাশে একটি যোগাযোগ উপগ্রহ স্থাপনের জন্য সিংহলি প্রতিষ্ঠান সুপ্রিম এসএটি (প্রাইভেট) লিমিটেড দেশটির বিনিয়োগ বোর্ডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। কান্ডিতে একটি মহাকাশ একাডেমি ও উপগ্রহ স্থাপনা তৈরির প্রস্তুতিও নিয়েছে শ্রীলঙ্কা সরকার। নিরাপত্তার প্রতি যেকোনো ধরনের হুমকি মোকাবিলা করার জন্য সম্ভাব্য উপায়গুলো যাচাই করতে শুরু করেছে ভারতের সরকার। ভারতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান (আইএসআরও) তার প্রতিবেদনে বলেছে, নিজের নিরাপত্তার স্বার্থে ভারতের উচিত শ্রীলঙ্কাকে উপগ্রহ তৈরি ও উেক্ষপণে সহায়তা করা। প্রতিবেদনে আরও বলা হয়, ‘দুদেশের হিতকর সহযোগিতায় উপগ্রহ তৈরি এবং পরিচালনার ক্ষেত্রে ভারতীয় ভূমির ওপর এর কার্যকারিতা বাড়ালে দুই দেশই উপকৃত হবে।’আসছে ২৫ মার্চ সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টার (ডিএনএসএ) উপস্থিতিতে যে আন্তমন্ত্রণালয়ের সভা বসছে, তাতে বিষয়টি নিয়ে আলোচনা হবে। সরকারি কর্মকর্তারা বলছেন, প্রথমে শ্রীলঙ্কাকে দ্বিপক্ষীয় সহযোগিতার ভিত্তিতে উপগ্রহ নির্মাণ, উেক্ষপণ, পরিচালনাসহ বিভিন্ন মহাকাশবিষয়ক কর্মকাণ্ড চালানোর প্রস্তাব দেওয়া হবে। যদি দেশটি এতে রাজি না হয়, তবে চীনের প্রভাব ঠেকাতে ভারত শ্রীলঙ্কাকে তার কর্মকাণ্ড নিজ ভূমি ও সমুদ্রসীমায় সীমাবদ্ধ রাখতে অনুরোধ করবে। ভারত আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে, জাতীয় নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ন রাখতে (প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে) কক্ষপথ ও তরঙ্গসহ বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে আপত্তি তুলবে।