চীন সফরে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনা মুদ্রার মান নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বিরাজমান কূটনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে মার্কিন অর্থমন্ত্রী (ট্রেজারি সেক্রেটারি) টিমোথি গেইটনার আজ রোববার চীন সফরে যাচ্ছেন।এ সফরে তিনি চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কুইসহানের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক বিষয় ও চীনা মুদ্রার মান নিয়ে আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে, চীন কৃত্রিমভাবে তাদের মুদ্রার মান কমিয়ে রেখে বাণিজ্য সুবিধা ভোগ করছে। তবে বেইজিং ওয়াশিংটনের এ অভিযোগ অস্বীকার করেছে।এদিকে গতকাল শনিবার দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত জি-২০ অর্থমন্ত্রী পর্যায়ের সম্মেলনে নেতারা বলেছেন, তাঁদের এ ধরনের কৌশল প্রয়োগ করা থেকে বিরত থাকা উচিত। এ সম্মেলনেই চীনা উপপ্রেসিডেন্ট ওয়াং কুইসহান মার্কিন অর্থমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান।—বিবিসি