চীনা পার্লামেন্টের সদস্য হলেন ইয়ান ও চ্যান
চীনের দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের একটির সদস্য নির্বাচিত হয়েছেন সাহিত্যে নোবেলজয়ী লেখক মো. ইয়ান ও হংকং বংশোদ্ভূত হলিউডি তারকা জ্যাকি চ্যান। আজ সোমবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়। চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) নতুন সদস্য হিসেবে দুই হাজার ২৩৭ জনকে বাছাই করেছেন দেশের কমিউনিস্ট পার্টির নতুন নেতা শি জিংপিং।সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনী, কমিউনিস্ট পার্টির বাইরের ব্যক্তি, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী, পরিবেশবাদী প্রভৃতি ক্ষেত্র থেকে কোনো ধরনের নির্বাচনী প্রক্রিয়া ছাড়াই সিপিপিসিসির এই সদস্যদের বাছাই করা হয়েছে। চীনের প্রথম নাগরিক হিসেবে মো ইয়ান ২০১২ সালে সাহিত্যে নোবেল পান। ইয়ানের সাহিত্য কিংবা বিবৃতিতে চীনা সরকারের প্রশংসা বা সমালোচনা লক্ষ করা যায়নি।চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে জন্ম নেওয়া জ্যাকি চ্যান হলিউডি তারকা ও পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেছেন।