চীনা রাষ্ট্রদূতের বাসভবনে খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জ্যাং জিয়ানির বাসায় এক নৈশভোজে যোগ দেন। রাজধানীর বারিধারায় জিয়ানির বাসভবনে এ নৈশভোজের আয়োজন করা হয়।জ্যাং জিয়ানি খালেদা জিয়ার চীন সফর শেষে এই নৈশভোজের আমন্ত্রণ করেন।দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও খালেদা জিয়ার চীন সফরের সঙ্গীরা এই নৈশভোজে যোগ দেন। খালেদা জিয়া গত বছরের ১৯-২৩ ডিসেম্বর চীন সফর করেন। ইউএনবি।