চীনা সংবাদপত্র মার্কিন গুপ্তচরদের সহায়তা করার অভিযোগ এনেছে গুগলের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের কমিউনিস্ট পার্টির প্রধান পত্রিকা পিপলস ডেইলি আজ বুধবার গুগলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গুপ্তচরদের সহায়তা করার অভিযোগ করেছে। পত্রিকাটি বলেছে, সেন্সরশিপের ইস্যুতে চীনের মূল ভূখণ্ড থেকে গুগল সরে যাওয়ায় বেইজিংয়ের দেশি প্রযুক্তি বিকাশের নীতি যে আসলেই ন্যায়সংগত, সেটাই নতুন করে প্রমাণিত হলো।গত সোমবার গুগল চীনের মূল ভূখণ্ডে পরিচালিত তার চীনা ভাষার পোর্টাল গুগল.সিএন বন্ধ করে দিয়ে হংকংয়ের একটি ওয়েবসাইটের মাধ্যমে তার কার্যক্রম শুরু করে। চীনা সরকার গুগল.সিএন সাইটটির ওপর সেল্ফ-সেন্সরশিপ আরোপ করার জন্য চাপ প্রয়োগ করতে শুরু করার দুই মাস পর গুগল এই পদক্ষেপ নেয়।চীনের ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় সে দেশের সরকার। কিন্তু সেন্সরশিপ ও হ্যাকিংয়ের বিরুদ্ধে গুগলের আপত্তির উত্তরে বেইজিং দাবি করে, ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণের ইস্যুটি ব্যবহার করে কমিউনিস্ট পার্টির অধিকারকে চ্যালেঞ্জ করছে গুগল এবং ওয়াশিংটন।এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আজ বুধবার বলেছে, চীনে গুগল.সিএন বন্ধ করা প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবসায়িক সিদ্ধান্ত। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারের কোনো সংস্রব নেই।