চীনা সন্ত্রাসীদের লক্ষ্য হতে পারেন দালাই লামা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিব্বতীয় বংশোদ্ভূত কয়েকজন চীনা নাগরিক গোপনে ভারতে প্রবেশ করে তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামাকে নিশ্চিহ্ন করতে পারে বলে মুম্বাই পুলিশ তথ্য পেয়েছে। দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। ওই গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, খুব সম্ভবত তিব্বত প্রশাসনের গোপন তথ্য তথা দালাই লামার ক্ষতি সাধনের উদ্দেশ্যে তাশি ফুন্টসক নামের তিব্বতীয় বংশোদ্ভূত এক চীনা নাগরিক ভারতে প্রবেশ করতে পারে।গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফুন্টসকসহ তিব্বতীয় বংশোদ্ভূত ছয় চীনা নাগরিক সম্ভবত চীনের গোয়েন্দা বাহিনীর সদস্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেশ কিছু চীনা তরুণ ব্যবসায়ী ভিসায় ভারতে প্রবেশ করে। এর মধ্যে কিছুসংখ্যক তরুণ সম্ভবত গোপনে তথ্য সংগ্রহের কাজ করছে। তিব্বতের ক্যাম্পসহ চীনের নাগরিকদের জন্য নিষিদ্ধ এলাকায় এরা প্রবেশের চেষ্টা করতে পারে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দালাই লামার প্রতি এই হুমকির বিষয়টি অবশ্যই অবহেলা করা উচিত নয়। উল্লেখ্য, দালাই লামা মুম্বাই ও মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় প্রায়ই সফর করেন।