চীনা সাজে রিয়ান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়ান্না আছেন চমক নেই, তা তো হয় না। জনপ্রিয় এই সংগীত তারকা নতুন চমক দিচ্ছেন তাঁর নতুন অ্যালবাম ট্র্যাকের ভিডিওতে। গত মাসে যুক্তরাষ্ট্রের বাজারে এসেছে ‘প্রিন্সেস অব চায়না’ ট্র্যাকটি। এতে রিয়ান্নার সঙ্গে গেয়েছে ‘কোল্ডপ্লে’ ব্যান্ড। গানটির ভিডিওতে আবির্ভূত হবেন রিয়ান্না ও কোল্ডপ্লের ক্রিস মার্টিন। চমক এখানে নয়, পুরোদস্তুর চীনা সাজে গানের তালে তালে নাচবেন গাইবেন এই তারকা—চমক এখানেই। আর সাজটা হবে গেইশা বা চীনা বাইজিদের মতো। টুইটারে এসব জানিয়েছেন রিয়ান্না নিজে। গানটির ভিডিওর স্থিরচিত্রও দেখা যাচ্ছে অনলাইনে। আইএএনএস।