চীনে আকস্মিক বন্যায় ২১ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইজহু প্রদেশে ভারী বর্ষণ থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ২১ জন মারা গেছে এবং ৩১ জন নিখোঁজ রয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে আজ বুধবার এ কথা বলা হয়েছে।স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, গত সোমবার থেকে শুরু হওয়া বন্যার কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইজহু প্রদেশের ওয়াংমো এলাকা থেকে প্রায় ৪৫ হাজার অধিবাসী সরে যেতে বাধ্য হয়েছে।দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার কারণে ওয়াংমো এলাকায় আরও তিন হাজার অধিবাসী আটকা পড়েছে। প্রবল বন্যায় ৩০০ বাড়ি ভেসে গেছে, দুই হাজার ৪০০ বাড়ি প্লাবিত হয়েছে, পাঁচ হাজার ৫০০ হেক্টর কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে।দেশটির সেনাবাহিনী বন্যাক্রান্তদের সহায়তা ও উদ্ধার-তত্পরতা চালিয়ে যাচ্ছে। বন্যায় ওই এলাকার বিদ্যুত্ ও পানি সরবরাহ এবং টেলিযোগাযোগ-ব্যবস্থা ভেঙে পড়েছে।