চীনে আবারও ছুরিকাঘাতে ২৮ শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের তাইজিং শহরের একটি কিন্ডারগার্টেন স্কুলে ঢুকে আজ বৃহস্পতিবার এক ব্যক্তি আচমকা ছুরিকাঘাত করে ২৮টি শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে আহত করেছে। এই নিয়ে চীনে এ মাসে তৃতীয়বারের মতো এ ধরনের ঘটনা ঘটল। কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিত্সাধীন।আক্রমণকারীর বয়স ৪৭ বছর বলে ধারণা করছে স্কুল কর্তৃপক্ষ।তাইজিংয়ের এক পৌর কর্মকর্তা বলেন, ‘এ হামলার শিকার হয়েছে স্কুলটির দারোয়ান, শিক্ষক ও শিক্ষার্থীরা। আহতদের হাসপাতালে চিকিত্সা করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা কোনো মৃত্যুর সংবাদ পাইনি।’ গত বুধবার দক্ষিণ চীনে একই ধরনের এক আক্রমণে ১৬ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক আহত হন। এর আগে ওই দিন সকালে গত মাসে আটটি শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক চিকিত্সককে ফাঁসি দেওয়া হয়।