চীনে কয়লা খনি বিস্ফোরণে ৪৬ জনের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের হেনান প্রদেশে আজ সোমবার একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৪৬ জন মারা গেছে এবং ২৬ জন অল্পের জন্য রক্ষা পেয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার উদ্ধৃতি দিয়ে রয়টার্স এ কথা জানায়।সিনহুয়া জানায়, হেনান প্রদেশের পিনপিংশ্যানের ওয়েইডং জেলার ঝিংডং দুই নম্বর খনির একটি গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৭২ জন শ্রমিক আটকা পড়েন।২০০৮ সালে হেনান প্রদেশ থেকে ২০ কোটি ৮০ লাখ টন কয়লা উৎপাদন করা হয়, যা দেশের মোট উৎপাদিত কয়লার প্রায় ১০ শতাংশ।গত বছর সেপ্টেম্বরে এক বিস্ফোরণে ৩৫ জন নিহত হওয়ার পর পিংডিংশ্যানের ১৫৭টি খনির কূপ বন্ধের আদেশ দেওয়া হয়।বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি।