চীনে কয়লা খনিতে নিখোঁজ ৩৭ শ্রমিক মারা গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের কয়লা খনি দুর্ঘটনায় নিখোঁজ ও আটকেপড়া ৩৭ শ্রমিকের সবাই মারা গেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। গত শনিবার চীনের হেনান প্রদেশের ইউঝু শহরে পিনগু কয়েল অ্যান্ড ইলেকট্রনিক কোম্পানি লিমিটেডের মালিকানাধীন একটি কয়লা খনিতে গ্যাসের বিস্ফোরণ ঘটে। এরপর ২৩৯ জন নিরাপদে বের হয়ে এলেও ৩৭ জন শ্রমিক নিখোঁজ ও আটকা পড়েন বলে খবর প্রকাশ হয়।উদ্ধারকারীরা জানিয়েছিলেন, নিখোঁজ ও আটকেপড়াদের জীবিত অবস্থায় পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। ২০০৮ সালে একই খনিতে আরেকটি গ্যাস বিস্ফোরণের ঘটনায় ২৩ জন খনিশ্রমিক নিহত হন। নিরাপত্তাহীনতার কারণে চীনের খনিগুলো পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক। গত বছর দেশটিতে খনি দুর্ঘটনায় আড়াই হাজারেরও বেশি খনিশ্রমিক নিহত হন।—রয়টার্স।