চীনে কয়লাখনি দুর্ঘটনায় নিহত ২০
চীনের উত্তরাঞ্চলের একটি কয়লাখনিতে দুর্ঘটনায় আজ মঙ্গলবার ২০ জন শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।সিনহুয়ার খবরে বলা হয়, খনিতে শ্রমিকদের নামানো হয় রেলের ওপর দিয়ে চলা একটি যানে করে। এই যানটি একটি ধাতব তারের মধ্যমে ওঠানো বা নামানো হয়। আজ শ্রমিকদের নামানোর সময় যানটির তার ছিঁড়ে গেলে সেটি খনির তলায় আছড়ে পড়ে। সে সময় যানটিতে ৩৪ জন খনিশ্রমিক ছিলেন।আহত শ্রমিকদের হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।‘দ্য নেশন’-এর খবরে বলা হয়, বার্তা সংস্থা এএফপির প্রতিবেদকেরা কুশেং খনির তত্ত্বাবধানকারী সংস্থা বাইয়িং নগর নিরাপত্তার কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলে তাঁরা তাদের এড়িয়ে যান।বিশ্বের কয়লা-ভোক্তা দেশগুলোর শীর্ষে রয়েছে চীন। দেশটিতে ব্যবহূত মোট জ্বালানির ৭০ শতাংশই কয়লা। তবে দেশের খনিগুলোতে দুর্নীতি, অদক্ষতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানের কারণে দুর্ঘটনা নিয়মিত ব্যাপারে পরিণত হয়েছে। ২০১১ সালে দেশটিতে খনি দুর্ঘটনায় এক হাজার ৯৭৩ জন শ্রমিক নিহত হয়েছেন। আগের বছরের তুলনায় তা ১৯ শতাংশ কম। তবে শ্রমিক সংগঠনগুলো বলছে, দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অনেক বেশি। মালিকেরা মুনাফার জন্য এবং শাস্তি এড়াতে প্রায়ই এসব দুর্ঘটনার খবর ধামাচাপা দেন।