চীনে কয়লাখনি বিস্ফোরণে নিহত ২০, আটকা পড়েছেন ৩০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিলির খনি দুর্ঘটনার রেশ কাটতে না-কাটতেই এবার চীনে খনি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে চীনের হেনান প্রদেশের একটি কয়লাখনিতে বিস্ফোরণে কমপক্ষে ২০ জন শ্রমিক নিহত এবং ৩০ জনেরও অধিক আটকা পড়েছেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে। চীনের স্থানীয় সময় সকাল ছয়টার দিকে পিনগু কয়েল অ্যান্ড ইলেকট্রনিক কোম্পানি লিমিটেডের মালিকানাধীন হেনান প্রদেশের জুজহু শহরের একটি কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দুর্ঘটনার পর ইতিমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে। নিরাপত্তাহীনতার দিক দিয়ে চীনের খনিগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বিপজ্জনক। ২০০৯ সালে দেশটিতে এক খনি দুর্ঘটনায় আড়াই হাজারেরও অধিক খনিশ্রমিক নিহত হন।—রয়টার্স