চীনে খনি প্রতিষ্ঠানের ৪ কর্মকর্তার কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের একটি আদালত ঘুষ নেওয়ার দায়ে ব্রিটিশ-অস্ট্রেলিয়ান খনি প্রতিষ্ঠান রিও টিন্টোর চার কর্মকর্তাকে দণ্ডাদেশ দিয়েছেন। এই চার কর্মকর্তার বিরুদ্ধে চীনের আদালতে লক্ষাধিক ডলার ঘুষগ্রহণ ও তথ্য পাচারের অভিযোগ আনা হয়। আদালত তাঁদের ৭ থেকে ১৪ বছরের কারাদণ্ড দেন।এদিকে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, দণ্ডিত এই চার কর্মকর্তার মধ্যে একজন অস্ট্রেলীয় নাগরিক থাকায় চীন-অস্ট্রেলিয়া কূটনৈতিক সম্পর্কে খারাপ প্রভাব পড়েছে। অস্ট্রেলিয়া প্রথম থেকেই অস্ট্রেলীয় নাগরিকসহ এই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন ও বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করে আসছে।