চীনে চলবে পরিবেশবান্ধব চুম্বকীয় ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো পরিবেশবান্ধব চুম্বকীয় ট্রেন (ম্যাগনেটিক ট্রেন) তৈরি করেছে চীন। এটি আগের ট্রেনগুলোর তুলনায় কম মাত্রায় পরিবেশ দূষণ করবে। শহর এলাকা এবং পরিবেশগত বিপর্যয়ের মুখে থাকা পর্যটন কেন্দ্রগুলোর জন্য এই ট্রেন সহায়ক হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করছে দেশটি।তিন বগিবিশিষ্ট এই ট্রেনে ৬০০ জন যাত্রী পরিবহন করতে সক্ষম। ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার বেগে চলতে পারবে এটি। কয়লা ও ডিজেলচালিত ট্রেনগুলো দেশটির পরিবেশের জন্য হুমকি তৈরি করেছে। কিন্তু চুম্বকীয় এই ট্রেন অনেক বেশি পরিবেশবান্ধব যান হিসেবে কাজ করবে।ট্রেনটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান ঝুঝউ ইলেকট্রিক লোকোমোটিভের ম্যানেজার জু ঝংজিয়ান বলেন, এই ট্রেনের মাধ্যমে যোগাযোগব্যবস্থার আরও উন্নতি ঘটবে। এটি খুব সহজেই আবাসিক এলাকা বা পাহাড়ি ঢালু পথ অতিক্রম করতে পারবে এবং পাহাড়ি পর্যটন এলাকায় ভ্রমণ সহজ করে তুলবে। ২০০২ সালের শেষ দিক থেকে জার্মানির তৈরি একটি মেগলেভ ট্রেন সাংহাই সিটিতে চলাচল করছে। সিনহুয়া।