চীনে টানেলে বিস্ফোরণে নিহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের হুনান প্রদেশের জুজৌ শহরে গতকাল শনিবার নির্মাণাধীন একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে বলে দেশটির সরকারি গণমাধ্যম সূত্রে জানা গেছে। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনের সরকারি গণমাধ্যমে বলা হয়েছে, একটি গাড়ি থেকে বিস্ফোরক পদার্থ নামানোর সময় ওই বিস্ফোরণ ঘটে। শহরের ইয়ানলিং ও রুচেং সড়কের সংযোগকারী টানেলে এই দুর্ঘটনা ঘটে। এতে ২০ জন নিহত হয়। আহতদের মধ্যে চার কর্মীকে টানেল থেকে বের করে আনা সম্ভব হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।