চীনে ট্রেন লাইনচ্যুত হয়ে ১১ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত এলাকায় গতকাল শুক্রবার ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১১ জন নিহত ও তিনজন আহত হয়েছে। চীনা রেলওয়ে বিভাগের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে পিটিআই আজ শনিবার এ তথ্য জানায়।দুর্ঘটনাকবলিত ট্রেনটি রেললাইন তৈরির জন্য পাথর বহন করছিল। ট্রেনটি নির্মাণাধীন স্থানের পাশেই লাইনচ্যুত হয়। নির্মাণাধীন নতুন ৮৫ কিলোমিটারের এই লাইনটি প্রতিবেশী মঙ্গোলিয়ার সীমান্তে অবস্থিত চীনের ম্যানডাল্ট শহরের সঙ্গে ইনার মঙ্গোলিয়াকে সংযুক্ত করবে। দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।