চীনে দাঙ্গায় নিহত ১২ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের জিনজিয়াং প্রদেশের কাশগর শহরে গতকাল মঙ্গলবার সাম্প্রদায়িক দাঙ্গায় কমপক্ষে ১২ ব্যক্তি নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার চীনের ইয়েচেং কাউন্টির একটি মার্কেটে এ দাঙ্গার সূত্রপাত ঘটে। দাঙ্গাকারীদের মধ্যে সংঘর্ষে ১০ জন এবং পুলিশের গুলিতে অপর দুজন নিহত হয়।দাঙ্গার কারণ সম্পর্কে সিনহুয়ার ওই প্রতিবেদনে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। তবে পুলিশ এখনো দাঙ্গাকারীদের খুঁজছে বলে জানানো হয়েছে।

২০০৯ সালে একই এলাকায় ভয়াবহ দাঙ্গায় প্রায় ২০০ ব্যক্তি নিহত হয়। এরপর থেকেই জিনজিয়াং প্রদেশের নিরাপত্তা জোরদার করা হয়। তা সত্ত্বেও ২০১১ সালের জুলাইয়ে সেখানে আরেকটি দাঙ্গায় ৩২ ব্যক্তির মৃত্যু হয়।