চীনে দুই ব্যক্তির ছুরিকাঘাতে নিহত ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়ান এলাকায় গতকাল শনিবার রাতে দুজন ব্যক্তির ছুরিকাঘাতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। খবরে বলা হয়েছে, জিনজিয়ান এলাকার কাসগার শহরে দুই ব্যক্তি সিগন্যালে অপেক্ষমাণ একটি ট্রাক ছিনতাই করে। ছিনতাই শেষে তাঁরা চালককে ছুরিকাঘাতে হত্যা ও পরে তাঁরা ট্রাক থেকে নেমে আশপাশে দাঁড়িয়ে থাকা জনতার ওপর হামলা করে। এতে অপর পাঁচ ব্যক্তি নিহত এবং কমপক্ষে ২৮ জন আহত হয়েছে।পুলিশ জানিয়েছে, হামলাকারীরা স্থানীয় সংখ্যালঘু মুসলমান। এদের মধ্যে অবশ্য একজন জনতার হাতে নিহত হয়েছে। ঘটনাটির তদন্ত চালাচ্ছে স্থানীয় পুলিশ।