চীনে নজরদারিতে মার্কিন মহাকাশযান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন বিমানবাহিনী ফ্লোরিডা থেকে রহস্যময় একটি সামরিক মহাকাশযান উেক্ষপণ করেছে। গোপন মিশনের অংশ হিসেবে তৃতীয়বারের মতো মহাকাশযানটি পাঠানো হয়েছে বলে আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়।মার্কিন বিমানবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, পুনরায় ব্যবহারযোগ্য ও মানববিহীন মহাকাশযান প্রযুক্তির পরীক্ষা করার লক্ষ্যে এটি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চীনের ওপর নজরদারির লক্ষ্যে এই মহাকাশযানটির কর্মকাণ্ড চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে রয়েছে দেশটি। পুনরায় ব্যবহারযোগ্য মানববিহীন এই মহাকাশযানটি বর্ধিত সময় পর্যন্ত পৃথিবীর কক্ষপথে কাজ করতে পারে। ২০১০ সালে প্রথমবারের মতো উেক্ষপণ করা মহাকাশযানটি ২২৪ দিন সেখানে ছিল। ২০১১ সালে মহাকাশযানটি ৪৬৯ দিন পৃথিবীর কক্ষপথে ঘুরেছে। মহাকাশযানটি উেক্ষপণের ব্যাপারে কঠোর গোপনীয়তা রক্ষা করছে যুক্তরাষ্ট্র। এই মিশন কতদিনের—এ ব্যাপারেও কিছু জানায়নি তারা।