চীনে বছরে ২০ লাখ লোক আত্মহত্যার চেষ্টা করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধনী দেশ হওয়া সত্ত্বেও চীনের জনগণের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। দেশটিতে প্রতি দুই মিনিটে একজন আত্মহত্যার চেষ্টা করে। এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।চায়নিজেস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) নামে একটি প্রতিষ্ঠানের গবেষণায় জানা যায়, চীনে প্রতিবছর ২০ লাখ লোক আত্মহত্যার চেষ্টা করে। দেশটিতে বছরে যত লোক মারা যায়, তার তিন দশমিক ছয় শতাংশই আত্মহত্যা করে। সিডিসি জানায়, যারা আত্মহত্যার চেষ্টা করে, তাদের বেশির ভাগই বেঁচে যায়। তবে তা সত্ত্বেও বছরে অন্তত তিন লাখ লোক মারা যায়। প্রতিষ্ঠানটি আরও জানায়, ১৫ থেকে ২৪ বছর বয়সী লোকজনের মধ্যে আত্মহত্যার প্রবণতাটা বেশি। বিশেষ করে গ্রামাঞ্চলের প্রায় ৭৫ শতাংশ লোক আত্মহত্যার চেষ্টা করে থাকে। তবে পুরুষের তুলনায় নারীদের মধ্যে এ প্রবণতা বেশি। পুরুষের চেয়ে ২৫ শতাংশ বেশি নারী আত্মহত্যার চেষ্টা করে। আবার চীনের উন্নত অঞ্চলগুলোর চিত্র একটু ভিন্ন। এসব এলাকায় নারীদের চেয়ে পুরুষেরা বেশি আত্মহত্যার চেষ্টা করে। ৯ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস সামনে রেখে সিডিসি এই সমীক্ষা প্রকাশ করে। টাইমস অব ইন্ডিয়া।