চীনে বন্যা ও ভূমিধসে ১২৭ জনের প্রাণহানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের উত্তর-পূর্ব জিলিন প্রদেশে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত দুই মাসে অন্তত ১২৭ জন নিহত ও দুই সহস্রাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে।জিলিন প্রদেশের বেসামরিক দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, গত জুনে বন্যার মৌসুম শুরু হওয়ার পর থেকে জিলিন প্রদেশে এ পর্যন্ত ৫০ লক্ষাধিক লোক বন্যায় আক্রান্ত হয়েছে এবং প্রায় ১৫ লাখ লোক গৃহহারা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বন্যায় প্রায় ৮২ হাজার ঘর-বাড়ি ও স্থাপনা বিনষ্ট হয়েছে। এ বন্যায় আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৫০০ কোটি ইউয়ান।স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বন্যায় জিলিন প্রদেশের যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ফলে দুর্গতদের ত্রাণ সরবরাহ ব্যাহত হচ্ছে।