চীনে বন্যায় নিহত ৫৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৫৭ জন প্রাণ হারিয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়েছে।দেশটির বেসামরিকবিষয়ক মন্ত্রণালয় গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় ২৯ জন নিখোঁজ এবং অনেকেই আহত হয়েছে। এ ছাড়া এক লাখ ২০ হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি থেকে সরে যেতে বাধ্য হয়েছে। জানা গেছে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে চীনের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। উত্তর, পশ্চিম, মধ্য ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রকোপ বেশি।সরকারের পক্ষ থেকে দেওয়া ওই বিবৃতিতে জানানো হয়েছে, ধারাবাহিক বৃষ্টিপাতে সিচুয়ান, সানসি ও হেনানে প্রবল বন্যার সৃষ্টি হয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকার প্রায় এক কোটি ২০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে।এ ছাড়া এ বন্যায় প্রায় এক লাখ ২০ হাজার বাড়ি ধ্বংস হয়ে গেছে। ফসলসহ অবকাঠামো ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।