চীনে বাংলাদেশি বিজ্ঞানী ছুরিকাঘাতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) তরুণ বিজ্ঞানী মোহাম্মদ খায়রুল আলম (৩২) গত বৃহস্পতিবার চীনের সানজি প্রদেশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। খায়রুলের বাড়ি যশোরের কেশবপুরে। তাঁর বাবার নাম মোহাম্মদ আকিমুদ্দিন আহম্মদ। খবর ইউএনবি ও সিনহুয়ার।গত শুক্রবার চীনা কর্তৃপক্ষ জানায়, সানজি প্রদেশের নর্থওয়েস্ট এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটির ক্যাম্পাসে সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত করছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দং শুয়াই নামের এক ছাত্রকে আটক করা হয়েছে।খায়রুল আলম পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য গত বছর চীনের ওই বিশ্ববিদ্যালয়ে গবেষণা শুরু করেন। তাঁর মৃত্যুতে বারির মহাপরিচালক মো. রফিকুল ইসলাম, সব বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন।