চীনে বাজিবাহী ট্রাক বিস্ফোরণে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের হেনান প্রদেশের একটি মহাসড়কে গতকাল শুক্রবার আতশবাজি বহনকারী একটি ট্রাক বিস্ফোরিত হয়েছে। এতে কমপক্ষে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে গতকাল শুক্রবার বিবিসি জানায়, বিস্ফোরণের ফলে মহাসড়কটির ৮০ মিটার অংশ ভেঙে গেছে। বিস্ফোরণের প্রচণ্ড তোপে মহাসড়ক থেকে বেশ কয়েকটি যানবাহন ছিটকে খাদে পড়ে যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।চীনের নতুন বর্ষ উদযাপনের লক্ষ্যে ট্রাকটিতে আতশবাজি বহন করা হচ্ছিল ধারণা করা হচ্ছে।