চীনে বাসে আগুন, ৪১ যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে একটি বাসে আগুন ধরে কমপক্ষে ৪১ জন যাত্রী নিহত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে দেশটির সরকারি গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাসটিতে দাহ্য-জাতীয় পদার্থ ছিল। চীনের রাজধানী বেইজিংয়ের কাছাকাছি হেনান প্রদেশের জিয়াং শহরে এ দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, বাসের ভেতরের যাত্রীরা এমনভাবে পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের শনাক্ত করতে হবে বলে তিনি জানান। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত কর্মকর্তারা এর মধ্যে সেখানে পৌঁছেছেন। প্রসঙ্গত, চীনে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। ২০০৯ সালে সড়ক দুর্ঘটনায় দেশটিতে ৭০ হাজার লোক নিহত হয়েছে। বিবিসি।