চীনে বুলেট ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন পরীক্ষামূলকভাবে বুলেট গতির একটি ট্রেন চালু করেছে। এটি ঘণ্টায় ৫০০ কিলোমিটার বেগে চলতে পারে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া আজ সোমবার এ খবর জানিয়েছে। রাষ্ট্রীয় সহযোগিতা-পুষ্ট চীনের সবচেয়ে বড় ট্রেন নির্মাতা প্রতিষ্ঠান সিএসআর করপোরেশন লিমিটেড ট্রেনটি নির্মাণ করেছে। ট্রেনটির নকশা করা হয়েছে চীনের প্রাচীন তরবারির আদলে। তবে ট্রেন নির্মাতা সংস্থাটি জানিয়েছে, গতি নয়, বরং নিরাপত্তাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। ট্রেন চলাচলে নিরাপত্তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।এর আগে চীনে বুলেট গতির দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে ৪০ যাত্রী নিহত হয়। এ ঘটনায় বুলেট গতির ট্রেন যোগাযোগব্যবস্থা নির্মাণে চীনের সাফল্য প্রশ্নবিদ্ধ হয়। এমনকি ওই দুর্ঘটনার পর দেশটিতে নতুন করে দ্রুত গতির ট্রেন যোগাযোগ অবকাঠামো নির্মাণ প্রক্রিয়াও বন্ধ হয়ে যায়।