চীনে ভবনে আগুন লেগে নিহত ৫০, আহত ৭০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সাংহাইয়ে একটি বহুতল ভবন আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে ৫৩ জন নিহত হয় এবং ৭০ জনেরও বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৮ তলা উঁচু ভবনটিতে গতকাল সোমবার দুপুরে আগুন লাগে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।চীনের মিনিস্টার অব পাবলিক সিকিউরিটি মেং জিয়ানহু ঘটনাস্থল পরিদর্শন করে সবাইকে সতর্ক করে দিয়েছেন, আবারও এ ধরনের ঘটনার আশঙ্কা রয়েছে।মেং আরও জানান, চীনে অর্থনৈতিক সমৃৃদ্ধির কারণে নতুন নতুন ভবন গড়ে উঠছে। তবে অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় আগুন লাগার ঘটনা চীনে বেশি। আর তা দিন দিন বেড়েই চলেছে।বার্তা সংস্থা সিনহুয়া জানায়, আগুন লাগার কারণ এখনো অজানা। তবে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নির্মাণসামগ্রী পোড়ার আগেই আগুনের কুণ্ডলি চারদিকে ছড়িয়ে পড়ে। রয়টার্স