চীনে ভূমিধসে ১৮ শিশুসহ নিহত ১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসের ঘটনায় একটি স্কুলে মাটি চাপা পড়ে কমপক্ষে ১৮ জন শিশুসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ইউনান প্রদেশের ইলিয়াং কাউন্টির ঝেনহে গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়। ইউনান প্রদেশের স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান, ওই স্কুলের ভবন ও দুটি খামারবাড়ি ভূমিধসের কারণে মাটিচাপা পড়ে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে বলে সরকারি সূত্রে জানা গেছে। চীনের ইলিয়ায়ং শিক্ষা বিভাগের প্রধান লি ঝং জানান, ছুটির দিন হলেও স্কুলটি খোলা ছিল। সেপ্টেম্বর মাসে ভূমিকম্পের কারণে স্কুল বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনেও ক্লাস চলছিল।