চীনে ভয়াবহ টর্নেডোয় ২৫ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং মিউনিসিপ্যাল এলাকায় আজ বৃহস্পতিবার এক শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছে। এ টর্নেডোর গতিবেগ ছিল ঘণ্টায় ১০৮ কিলোমিটার। চীনের সরকারি বার্তা সংস্থা জিনহুয়ার উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, এই শক্তিশালী টর্নেডোয় ১৬০ জন আহত হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা জানিয়েছে।জিনহুয়া জানিয়েছে, চংকিং পৌর এলাকার অন্তর্গত লিয়াংপিং ও দিয়ানজিয়াং জেলায় উদ্ধার তত্পরতা শুরু করা হয়েছে। এ দুটি জেলার বিস্তীর্ণ এলাকায় আজ বৃহস্পতিবার ভোরের টর্নেডোয় আবাদি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এতে জেলা দুটির বিদ্যুত্ ব্যবস্থা ভেঙে পড়েছে বলে জানিয়েছে তারা। চংকিং পৌর এলাকায় প্রায় তিন কোটি লোকের বসবাস। এ ছাড়া এর অধীনে বেশ কয়েকটি গ্রাম রয়েছে। ওই গ্রামগুলোয় ক্ষতির পরিমাণ ব্যাপক বলে জানা গেছে।