চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গাংসু প্রদেশে আজ সোমবার সকালে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে প্রাথমিকভাবে ৪৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ৩০০ জন।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গাংসু প্রদেশের দিংসি শহরের কাছে আজ সকাল সাতটা ৪৫ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৯। একই এলাকায় সকাল নয়টা ১২ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৬।স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে প্রায় ২১ হাজারেরও বেশি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক হাজার ২০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উদ্ধারতত্পরতা চলছে। ২০০৮ সালে সিচুয়ান প্রদেশে এক ভয়াবহ ভূমিকম্পে ৯০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।