চীনে সাইবার ক্যাফে বিস্ফোরণে নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের গুইজহু প্রদেশের একটি ইন্টারনেট সাইবার ক্যাফেতে এক বিস্ফোরণে কমপক্ষে ছয় ব্যক্তি নিহত এবং ৩৬ জন আহত হয়েছে বলে জানা গেছে। খবর সিনহুয়ার।খবরে বলা হয়েছে, বিস্ফোরণে পুরো সাইবার ক্যাফেটি ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া বিস্ফোরণের আঘাতে পাশের বিভিন্ন ভবনের জানালা ভেঙে চুরমার হয়ে গেছে। ক্যাফেটির অবস্থান ছিল একটি সেতুর নিচে। দেশটির কর্মকর্তারা বলেছেন, বিস্ফোরণের কারণ এখনো তাঁরা জানেন না। পুলিশ বিস্ফোরণের ধরন ও ঘটনাস্থলে পড়ে থাকা উপকরণ পরীক্ষা করছে। বিবিসি।