চীনে সাবেক দুই উপমেয়রের মৃত্যুদণ্ড কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নেওয়ার দায়ে দণ্ডিত চীনের সাবেক দুই উপমেয়রের মৃত্যুদণ্ড আজ মঙ্গলবার সকালে কার্যকর করা হয়েছে। দেশটির সর্বোচ্চ আদালত ও রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। দণ্ডিতরা হলেন—চীনের হাংজুহু শহরের সাবেক উপমেয়র জু মাইইয়ং এবং সুঝু শহরের সাবেক উপমেয়র জিয়াং রেনজি । আদালতের ওয়েবসাইটে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ঘুষ গ্রহণ, অর্থ আত্মসাত্ এবং ক্ষমতার অপব্যবহারের দায়ে জু মাইইয়ং এবং ঘুষ গ্রহণের দায়ে জিয়াং রেনজির মৃত্যুদণ্ড আজ কার্যকর করা হয়েছে। এর আগে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, এই দুই সাবেক উপমেয়র আবাসন প্রকল্প থেকে ১০ কোটি ডলারেরও বেশি সমমূল্যের ঘুষ নেন।