চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে গতকাল শনিবার গভীর রাতে যাত্রীবাহী বাসের সঙ্গে মিথানলবাহী ট্যাংকারের সংঘর্ষের ঘটনায় ৩৬ জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে আজ রোববার রয়টার্স এ খবর জানিয়েছে।কর্মকর্তারা জানান, গতকাল দিবাগত রাত দুইটার দিকে সানজি প্রদেশের ইয়ানানের কাছে একটি মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটিতে ৩৯ জন যাত্রী ছিলেন। বেঁচে যাওয়া তিন যাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। চীনের জনস্বাস্থ্য কর্মকর্তাদের মতে, চীনে বহু মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। অভিযোগ রয়েছে, অনভিজ্ঞ ও স্বল্প প্রশিক্ষণপ্রাপ্ত চালকেরা গাড়ি চালান বলে এ ধরনের দুর্ঘটনা ঘটে।সিনহুয়ার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত এক দশকে প্রতিবছর গড়ে সড়ক দুর্ঘটনায় লাখ খানেক মানুষের মৃত্যু হয়েছে। তবে গত বছর এ সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৭০ হাজারে।