চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫৬ ব্যক্তি নিহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে আজ শনিবার এ খবর জানানো হয়েছে।দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল চীনের উত্তরাঞ্চলে দ্রুত গতির একটি বাস ও অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩৫ তরুণ নিহত হয়েছেন। এছাড়া পূর্ব আনহুই প্রদেশে একটি দুর্ঘটনায় ১০ জন এবং হেনান প্রদেশে ১১ জন নিহত হয়েছে।জাতিসংঘের হিসাব অনুসারে, সড়ক দুর্ঘটনায় দেশটিতে প্রতি বছর এক লাখ লোকের প্রাণহানি এবং প্রায় পাঁচ লাখ লোক আহত হয়।