চীনে হুড়োহুড়িতে চার শিশু শিক্ষার্থীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের হুবেই প্রদেশের একটি বিদ্যালয়ে হুড়োহুড়ির ঘটনায় চার শিশু শিক্ষার্থী মারা গেছে। এ ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আজ বুধবার সকালে হুবেই প্রদেশের লাউহেকাউ শহরের কিনজি প্রাইমারি স্কুলে এ ঘটনা ঘটে। আজ বুধবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।হুড়োহুড়োর কারণ এখনো জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, বিদ্যালয়টির ফটকের সামনে শিক্ষার্থীরা ভিড় করায় তাদের চাপে এটি ধসে পড়ে। এ সময় হুড়োহুড়িতে এ হতাহতের ঘটনা ঘটে।চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।