চীনে ৬ স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশের ন্যানপিং এলাকায় এক ব্যক্তি আজ মঙ্গলবার ছয় স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা ও আরও সাতজনকে আহত করেছে।সিনহুয়া সংবাদ সংস্থা জানায়, স্কুলে ক্লাস শুরু হওয়ার ঠিক আগে লোকটি শিশুদের ওপর ওই আক্রমণ চালান। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, লোকটি একসময় মানসিক রোগে ভুগেছেন এবং পুলিশের হাতে আটক হয়েছেন। সরকারি একটি বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে আরও বলা হয়, লোকটি একজন মধ্যবয়সী প্রাক্তন চিকিত্সক, যাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।আহত শিশুরা এখন হাসপাতালে এবং তাদের অবস্থা স্থিতিশীল।গত কয়েক বছরে চীনের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে ছুরিকাঘাতের বেশ কিছু ঘটনা ঘটেছে। ২০০৮ সালে বেইজিং আইন স্কুলের এক ছাত্র তাঁর বান্ধবীর সঙ্গে এক শিক্ষকের প্রেমের সম্পর্ক আছে—এই সন্দেহের ভিত্তিতে ওই অধ্যাপককে ছুরিকাঘাতে হত্যা করেন।—রয়টার্স