চীনে ৬০৮ শিশু পাচারকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু পাচারকারী সন্দেহে চীনের পুলিশ ৬০৮ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় পাচারকারীদের জিম্মায় থাকা ১৭৮টি শিশুকে উদ্ধার করে পুলিশ। ১০টি প্রদেশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, চীন জনসংখ্যা নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরেই এক সন্তান নীতি পালন করে আসছে। বৃদ্ধ বয়সে মা-বাবার দেখভাল করা এবং উত্তরাধিকারী হিসেবে অধিকাংশ পরিবারেরই কাম্য থাকে পুত্রসন্তান। এ কারণে দেশটিতে গর্ভপাত কিংবা ভ্রূণ অবস্থায় কন্যাশিশু হত্যার প্রবণতা অনেক বেশি। ছেলে ও মেয়ে সন্তান নিয়ে চাহিদার বৈষম্যের কারণে নানা সামাজিক অসংগতিও তৈরি হয়। আর এর সুযোগ নেয় পাচারকারীরা। অনেকে তাদের কাছ থেকে ছেলেশিশু কেনে। আবার ভবিষ্যতে ধনীদের কাছে চড়া মূল্যে মেয়েশিশুদের বিক্রির পরিকল্পনা থেকে অনেকে পাচারকারীদের কাছ থেকে মেয়েশিশু কেনে। দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ অভিযান মানবপাচার-বিরোধী কার্যক্রমে বড় ধরনের সাফল্য।