চীনের অরুণাচল-নীতি অপরিবর্তিত আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন আজ সোমবার ভারতের অরুণাচল প্রদেশকে বিরোধপূর্ণ এলাকা বলে অভিহিত করেছে।চীন বলছে, ‘তাদের নীতি এ ব্যাপারে খুবই সংগতিপূর্ণ এবং অপরিবর্তিত। চীন-ভারত সীমান্ত এলাকার পূর্ব দিকটা বিরোধপূর্ণ এবং ভারত এ ব্যাপারে অবগত আছে।’ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র পিটিআইকে এ কথা বলেছেন।চীন-ভারত সীমান্ত নিয়ে এ পর্যন্ত ১৪ বার বৈঠক হয়েছে। চীন অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে তাদের এলাকা হিসেবে দাবি করে।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে অরুণাচল প্রদেশের দুই খেলোয়াড়কে চীনের ফুজিয়ান প্রদেশে অনুষ্ঠিত ভার-উত্তোলন প্রতিযোগিতায় অংশগ্রহণের ‘স্টেপল্ড’ ভিসা দেয়। সেই ভিসা দেওয়ার পরিপ্রেক্ষিতে চীন এই বক্তব্য দেয়। পিটিআই।