চীনের আদালতে অস্ত্রধারীর গুলিতে তিন বিচারক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের হিউনান প্রদেশের একটি আদালতে এক অস্ত্রধারীর গুলিতে তিনজন বিচারক নিহত হয়েছেন। অস্ত্রধারী একটি সাবমেশিন গান দিয়ে এ হামলা চালান। আদালতের অন্য তিন বিচারককে গুলি করে আহত করে তিনি নিজে আত্মহত্যা করেন।কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, হামলাকারী ৪৬ বছর বয়সী স্থানীয় এক নাগরিক। তিনি পোস্ট অফিসের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কাজ করতেন।চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, গোলাগুলির ঘটনাটি স্থানীয় সময় সকাল ১০টার কিছু সময় আগে লিংলিং জেলার পিপলস কোর্টে ঘটে।কর্মকর্তারা জানান, ঝু জুন নামের এই অস্ত্রধারী তাঁর এক সহকর্মীর কাছ থেকে পরীক্ষা করার কথা বলে অস্ত্রটি নেন।অস্ত্রধারী ঝু জুন আদালতের একটি কক্ষে হুড়মুড় করে ঢুকে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন। তবে তাঁর প্রকৃত উদ্দেশ্য জানা যায়নি।সম্প্রতি চীনের কয়েকটি স্কুলে ছুরি দিয়ে আক্রমণের ঘটনা বেড়ে যাওয়ায় অন্তত ১৭ জন নিহত এবং কয়েক ডজন লোক আহত হয়।