চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের একটি কয়লা খনিতে গতকাল মঙ্গলবার গ্যাস বিস্ফোরণে ২৬ জন শ্রমিক নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া আজ বুধবার এ তথ্য জানিয়েছে।দুর্ঘটনার সময় খনিতে ৪৬ জন শ্রমিক কর্মরত ছিলেন। তবে সিনহুয়া জানিয়েছে, ২০ জন শ্রমিককে খনি থেকে নিরাপদে তুলে আনা সম্ভব হয়েছে। নিরাপত্তাহীনতার জন্য চীনের কয়লা খনিগুলো কুখ্যাত। শুধু ২০০৯ সালেই চীনে খনি দুর্ঘটনায় দুই হাজার ৬০০ শ্রমিক প্রাণ হারিয়েছিলেন।