চীনের কয়লাখনি থেকে এ পর্যন্ত ১১৪ জনকে উদ্ধার
চীনের উত্তরাঞ্চলের শানশি প্রদেশের এক কয়লাখনিতে বন্যার পানিতে এক সপ্তাহ ধরে আটকে থাকা ১৫৩ শ্রমিকদের মধ্যে ১১৪ জনকে আজ সোমবার পর্যন্ত জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা আশা করছেন, খনিতে আটকে পড়া বাকিরাও জীবিত থাকতে পারে। বার্তা সংস্থা শিনহুয়া জানায়, এক সপ্তাহ ধরে আটকে থাকার পরেও উদ্ধারকৃত শ্রমিকদের রক্তচাপ ও হূিপণ্ডের গতি স্বাভাবিক ছিল। উদ্ধারকৃত খনি শ্রমিকেরা জানান, তাঁরা তিন দিন ধরে খনির ছাদ থেকে নিজেদের ঝুলিয়ে রেখেছিলেন। শানশি প্রদেশের শিয়াংনিং অঞ্চলের ওয়াংজিয়ালিং নামের ওই অর্ধনির্মিত কয়লাখনিটিতে ৩০০ জন উদ্ধারকর্মী উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। চীনের উপপ্রধানমন্ত্রী ঝাং দেজিয়াং তাঁদের যত দ্রুত গতিতে সম্ভব উদ্ধারকাজ চালিয়ে যেতে বলেছেন। তিনি এ ব্যাপারে তাঁদের সর্বাত্মক প্রচেষ্টা চালানোরও আদেশ দিয়েছেন। চীনে কয়লাখনিতে ঘটা বিভিন্ন দুর্ঘটনায় ২০০৯ সালে দুই হাজার ৬৩১ জন নিহত হয়।উল্লেখ্য, চীনে প্রায় প্রতিবছরই এ ধরনের খনি দুর্ঘটনা ঘটে।—রয়টার্স