চীনের খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ২৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় ২৮ জন মারা গেছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে জিলিন প্রদেশের বাইশান শহরের বাবাও কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে। আজ শনিবার ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানায়, ওই খনি থেকে গতকাল জীবিত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। কেন এ বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।সিনহুয়া জানায়, রাষ্ট্রনিয়ন্ত্রিত ওই খনি থেকে কয়লা উত্তোলন করে টোংঘুয়া মাইনিং গ্রুপ।এদিকে, গতকাল তিব্বতের একটি সোনার খনিতে পাহাড়ধসের ঘটনায় ৮৩ জন শ্রমিক মাটির নিচে চাপা পড়েছেন। উদ্ধারকাজ চলছে।